×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৯-১৬
  • ৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকল ক্যাডার কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষকে সাথে নিযে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
আজ সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে ২৯তম বিসিএস-এর একাদশ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ দৃঢ় প্রত্যয়ী ২৯তম বিসিএস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোঃ তাজুল ইসলাম আরো বলেন, দেশকে উন্নত সমৃদ্ধ করতে সকল খাতে উন্নয়ন দরকার। উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সরকার বিভিন্ন বিভাগে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করেছে। যার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা যথাযথভাবে পালন করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি স্ব স্ব জায়গা থেকে সকলে একত্রিত হয়ে কাজ করি তাহলে দেশকে লক্ষ্যে পৌঁছানো সহজ হবে।
মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং দেশের মাথাপিছু আয় বৃদ্ধিসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অর্জিত  হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে নির্দিষ্ট সময়ের আগেই কাঙ্খিত লক্ষ্য পূরণ হবে। 
২৯তম বিসিএস অল ক্যাডার ফোরামের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এছাড়া যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনসহ ২৯ তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat