×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৯-২২
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ও পশ্চিমা শক্তি ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বিষয়ে বুধবার উদ্বেগ প্রকাশ করেছে। ওই এলাকায় নতুন করে গোলাবর্ষণের ঘটনায় কিয়েভ রাশিয়াকে দায়ী করার পর তারা এমন উদ্বেগ প্রকাশ করলো। খবর এএফপি’র।
ইউক্রেনের পরমাণু অপারেটর এনারগোয়াতম টেলিগ্রাম বার্তায় জানায়, রাশিয়ার ‘সন্ত্রাসীদের’ হামলায় এ স্থাপনার একটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাধ্য হয়ে স্বল্প সময়ের জন্য এমার্জেন্সি জেনারেটর চালু করা হয়।
তবে তারা জানায়, সেখানে অতি ক্ষতিকর তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালক রাফায়েল গ্রোসি এ কেন্দ্রে ‘আগুন নিয়ে খেলা’ করার ব্যাপারে ফের তার সতর্ক বাণী উচ্চারণ করেন।
নিউইর্য়কে জাতিসংঘ সদরদপ্তরে গ্রোসি বলেন, ‘সেখানের বর্তমান পরিস্থিতির  ক্রমেই অবনতি ঘটতে দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে দুঃখজনক কিছু ঘটার জন্য আমরা অপেক্ষা করতে পারি না।’
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর নেতৃত্বে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘এই স্থাপনার প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার ব্যাপারে আমি প্রযুক্তিগত প্যারামিটার স্থাপনের প্রস্তাব দিচ্ছি।’
গ্রোসি বলেন, তিনি বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে নিউইর্য়কে সাক্ষাত করেন। পরে তিনি ইউক্রেনের শীর্ষ কূটনীতিক দিমিত্র কুলাবার সাথেও কথা বলেন।
তবে তিনি এ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে একটি নিরাপত্তা জোনের ব্যাপারে তার সুপারিশের ঘাটতির কথা  স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat