×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৯-২২
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ।আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে। 
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বক্তব্য রাখেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলার মুক্তিকামী, দেশপ্রেমী জনতার পাশে পবিত্র দায়িত্ব হিসেবে যুবলীগের  নেতা-কর্মীরা দাঁড়িয়েছে। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র, সকল চক্রান্তকে রুখে দেয়ার লক্ষ্যে যুবলীগ আজকে ঐক্যবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ।  সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম ও ড. সাজ্জাদ হায়দার লিটন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম  হোসেন পাভেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat