×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৯-২৪
  • ৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। দেশটির নৈতিক পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকাকালে আমিনির মৃত্যু ঘটে। শুক্রবার একটি বেসরকারি সংস্থা (এনজিও) এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
অসলো ভিত্তিক ইরান মানবাধিকার (আইএইচআর) এনজিও জানায়, বৃহস্পতিবার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশের রেজভান শাহের শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় জন নিহত হওয়ায় নিহতের এ সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়ায়।
সংস্থাটি জানায়, এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় ৮০টি নগর ও শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি- মোগাদ্দাম এএফপি’কে বলেন, ইরানে বিক্ষোভ চলাকালে ‘এ পর্যন্ত ৫০ জন নিহত হন এবং দেশটির মানুষ তাদের মৌলিক অধিকার ও মর্যাদার জন্য প্রতিবাদ অব্যাহত রেখেছে।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের উৎপীড়নমূলক সরকারের বিরুদ্ধে নায্য দাবি আদায়ের ক্ষেত্রে অবশ্যই দেশটির জনগণের পাশে রয়েছে।’
তবে এ সংঘর্ষে সরকারিভাবে ১৭ জনের মৃত্যু কথা জানানো হয়। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat