×
ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুতে ট্রাম্পকে চাপ দেবেন নেতানিয়াহু কানাডায় স্কুল ও বাসভবনে বন্দুক হামলায় নিহত ৯ এসিসির সভায় যোগ দিতে কুয়েতে গেলেন বুলবুল ‘পহেলা ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া’ ২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক
  • প্রকাশিত : ২০২২-০৯-২৪
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলতি আমন মৌসুমে ধান আবাদের লক্ষ্যমাত্রার শতভাগ অর্জিত হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
তিনি সম্প্রতি ময়মনসিংহের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা জানান।
ড. আব্দুর রাজ্জাক বলেন, এ বছর আবাদ লক্ষ্যমাত্রা হলো ৫৯ লাখ হেক্টর। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ কোটি ৬৩ লাখ মেট্রিক টন চাল।
তিনি জানান, গত বছর আবাদ হয়েছিল ৫৭ লাখ ২০ হাজার হেক্টর জমিতে আর উৎপাদন হয়েছিল ১ কোটি ৫০ লাখ টন চাল।
মন্ত্রী জানান, আমন উৎপাদনে অনিশ্চয়তা কেটে গেছে। আর কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে, আমনে উৎপাদন গতবছরের তুলনায় বেশিও হতে পারে। 
এদিকে খরা আর কম বৃষ্টিপাতের কারণে আমনে প্রায় ১৫ লাখ হেক্টর জমিতে সেচ দিতে হয়েছে। সেচ কাজে প্রায় ৬ লাখ ৭৪ হাজার গভীর নলকূপ, অগভীর নলকূপ, এলএলপিসহ বিভিন্ন সেচযন্ত্র ব্যবহৃত হয়েছে। দেশে মোট সেচযন্ত্রের পরিমাণ ১৪ লাখেরও বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat