×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৯-২৬
  • ৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর রাণীনগরে মির হোসেন (৪৮) নামে এক ব্যক্তির ট্রেনে কাটা পরে নিহত হয়েছে। সোমবার বিকাল ৪ টার সময় রাণীনগর রেল ওয়ে ষ্টেশনে দক্ষিন পার্শ্বে এঘটনা ঘটে।খবর পেয়ে সান্তাহার জিআরপি থানাপুলিশ লাশ উদ্ধার করেছে। মির হোসেন রাণীনগর উপজেলার সিম্বা গ্রামের আবদুল করিমের ছেলে।
রাণীনগর রেল ওয়ে ষ্টেশন মাস্টার আতাউল হক খাঁন বলেন, চিলাহাটী থেকে ছেরে আসা খুলনাগামী রুপসা ট্রেন ষ্টেশন অতিক্রম করছিল। এ সময় প্লাটফর্ম অতিক্রম করলে স্থানীয়রা দেখতে পান মির হোসেন ট্রেনের নিচে কাটা পরেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মির হোসেনের ছোট ভাই ওবাইদুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় সিম্বা স্ট্যান্ডে সকালে দোকান খুলে বেচা-কিনা করছিল। এরপর দোকান বন্ধ করে চলে যায়। পরে জানতে পারি ট্রেনের নিচে কাটা পরে মারা গেছে। তবে ঋনের কারণে জায়গা জমি বিক্রি করে অনেকটায় নিঃস্ব ছিলো মির হোসেন।
স্থানীয় ইউপি মেম্বার একই গ্রামের শুকুর আলী বলেন, ঋণ পরিশোধ করতে গিয়ে মাঠের জমি থেকে শুরু করে বাড়ীর জায়গা পর্যন্ত বিক্রি করেছে। ফলে নানান হতাশা থেকেই হয়তো আত্মহত্যা করতে পারে। সান্তাহার রেল ওয়ে থানার ওসি সাকিউল আজম স্থানীয়দের বরাত দিয়ে বলেন,মির হোসেন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।আমরা তার লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat