×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-২৬
  • ৮৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুন্সি মো: আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দীতায় গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি।
সোমবার জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিনে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহিদা সুলতানা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মুন্সি মো: আতিয়ার রহমান। পিতা মৃত মুন্সি জমীর উদ্দিন একমাত্র প্রার্থী। জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর বিধি ২১ অনুসারে মুন্সি মো: আতিয়ার রহমানকে বিনা প্রতিদ্বন্দিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হলো।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সি মো: আতিয়ার রহমান চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাছাই করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনেও তিনি একক প্রার্থী ছিলেন। প্রতীক বরাদ্দের দিনে বিধি মোতাবেক তাকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat