×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১০-০২
  • ৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকার স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। আজ জেলার পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় এ কথা বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু।
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মেহেদী হাসান সভায় সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য রাখেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মন্ডল প্রমূখ। এসময় এ্যাড: সামছুল আলম দুদু আরও বলেন, কমিউনিটি ক্লিনিক গুলোতে এখন পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে এখন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করা হচ্ছে ফলে উপজেলাতেই বর্তমানে উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে সাধারণ মানুষ। ব্যবস্থা কমিটির সভা শেষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোজঁ খবর নেন ।তিনি চিকিৎসা সেবা বৃদ্ধির জন্য পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল ল্যাব সেন্টারের উদ্বোধন করেন। কর্তরত চিকিৎসকদের সাধারণ রোগীদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদানের আহবান জানান তিনি। সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করে তাদের মতামত প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat