×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-১০-০২
  • ৮৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলায় আজ সকালে বাংলাদেশে ১৯৭১সালে সংঘঠিত গণহত্যার জাতি সংঘের স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও সমাবেশ হযেছে। জেলা শিল্পকলা একাডেমির সম্মূখ সড়কে আমরা একাত্তর দিনাজপুর আয়োজনে সাংস্কৃতিক কর্মী, সংবাদকর্মী, মুক্তিযোদ্ধা সেক্টর ফোরাম এর সদস্যরা এ মানববন্ধন ও সমাবেশ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা সেক্টর ফোরােমর সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংষ্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক সত্য ঘোষ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা, সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, সাবেক পরিচালক (স্বাস্থ্য) ডাঃ আহাদ আলী, মুকিদ হায়দার মোসাদ্দেক হোসেন প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারুনুর রশিদ। বক্তারা বলেন, আগামী ৩ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা ও জেনোসাইড এর ঘটনা ঘটেছিল আমরা জাতিসংঘ কর্তৃক আর্ন্তজাতিক স্বীকৃতির দাবি করছি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat