×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-১০-০৫
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আজ বিশ্ব শিক্ষক দিবসে সারা বিশ্বের সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
ফেসবুকে বাংলা ও ইংরেজি দু’টি ভাষায় দেয়া এক পোস্টে তথ্যমন্ত্রীকে নিজের স্কুলের ও কলেজের দু’জন শিক্ষকের পা ছুঁয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। প্রকৃতপক্ষে শিক্ষকরাই মানুষের জীবন গড়ার কারিগর। এর মাধ্যমে তারা জাতি গঠন করে।’
তিনি বলেন, ‘আমার জীবনে আমি কিছু অসাধারণ শিক্ষক পেয়েছি। এখানে আমার ইসহাক স্যার- যিনি আমাদের চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন এবং সুমঙ্গল মুৎসুদ্দি স্যার-যিনি চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে আমাদের পদার্থ বিদ্যার শিক্ষক ছিলেন। আমরা ভাগ্যবান যে তারা এখনও আমাদের সাথে আছেন।’
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের খন্ডকালীন শিক্ষক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সবসময় তার পরিচয় দিতে গিয়ে বলেন, শিক্ষকতা তার পেশা আর রাজনীতি হচ্ছে তার ব্রত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat