×
ব্রেকিং নিউজ :
বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০২২-১০-০৬
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের নয় মাসে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা সংঘটিত জেনোসাইডের (গণহত্যা) স্বীকৃতির দাবিতে জাতিসংঘ মহাসচিবের কাছে আবেদন পত্র পেশ করেছে মুক্তিযুদ্ধের চেতনায় প্রবাহমান ১৮টি সংগঠন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ এ. মুহিত এর হাতে তার কার্যালয়ে গতকাল বুধবার এ আবেদনটি হস্তান্তর করা হয়। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মো. নূরেলাহী মীনা উপস্থিত ছিলেন।
আমরা একাত্তরের চেয়ারপারসন মাহবুব জামান এর নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (আমেরিকা) ডা. নুরুন্নবী, আমেরিকায় উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সুব্রত বিশ্বাস, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহিন রেজা নূর ও আমরা একাত্তরের সংগঠক শরফ হোসেন সরকার এ আবেদন হস্তান্তর করেন।  
আমরা একাত্তরের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান আজ বাসস’কে জানান, গত ৩ অক্টোবর ২০২২ নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ‘৭১ এ বাংলাদেশে সংঘটিত জেনোসাইডের (গণহত্যা) জাতিসংঘ স্বীকৃতির দাবিতে এক মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আমরা একাত্তর, আর্টিস্ট ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, প্রজন্ম ৭১, সেক্টর কমান্ডারস ফোরাম, বাঙালিয়ানাসহ ১৮টি সংগঠনের প্রতিনিধি অংশ নেন। সেখানে বাংলাদেশ জেনোসাইডের স্বীকৃতির দাবিতে ১৮টি সংগঠনের পক্ষে জাতিসংঘ মহাসচিব বরাবর এক আবেদনপত্র পাঠ করা হয়। সেই আবেদন পত্রটিই জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কাছে হস্তান্তর করা হলো। 
মাহবুব জামান বলেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবেদনপত্রটি গ্রহণ করে এ ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। এ ছাড়াও আগামী ৯ ডিসেম্বর ২০২২ ‘ইন্টারন্যাশনাল জেনোসাইড রিমেম্বারেন্স ডে’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat