×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২২-১০-১১
  • ৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে শিগগিরই আন্তর্জাতিক মানের নার্সিং ও মিডওয়াইফারি প্রোগ্রাম চালু হচ্ছে ।
আজ বাংলাদেশে যৌথ ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম চালুর লক্ষ্যে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত স্যালফোর্ড ও বোল্টন ইউনিভার্সিটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল টঙ্গীস্থ ইন্টারন্যাশনাল মেডিকেল ও নার্সিং কলেজ পরিদর্শন করেন।
প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল বাংলাদেশের নার্সিং শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি বলেন, দেশে উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য বর্তমান সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে এবং ইতোমধ্যে দেশের স্বাস্থ্যসেবায় গুনগত পরিবর্তন এসেছে,যার দরুন এখন দেশেই জটিল ও সূক্ষ অপারেশন হচ্ছে। এতে করে মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। তিনি স্বাস্থ্য সেবার আরও অগ্রগতির লক্ষ্যে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ড. আহমেদ আল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান যৌথ ব্যবস্থাপনায় বিভিন্ন মেয়াদী প্রোগ্রাম ও শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা ও চাকুরির সুযোগ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat