×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১০-১৪
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জার্মান সংসদের সদস্য এবং ফেডারেল মিনিস্ট্রি অফ ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড)-এর সংসদীয় স্টেট সেক্রেটারি ড. বারবেল কোফলার আগামী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।
স্টেট সেক্রেটারি সরকারের মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন অংশীজনদের সাথে বৈঠক করবেন। এছাড়া তিনি জার্মান সরকার সমর্থিত প্রকল্পগুলো পরিদর্শন করবেন এবং ঢাকায় জার্মান দূতাবাস কর্তৃক ‘জার্মান-বাংলাদেশ উন্নয়ন সহযোগিতা’র ৫০ বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। 
আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
এটি বাংলাদেশে ড. কোফলারের দ্বিতীয় সফর।
জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ১০ অক্টোবর ড. কোফলারের সাথে দেখা করেন। বৈঠকে তিনি আসন্ন বাংলাদেশ সফরের জন্য তাকে ধন্যবাদ জানান এবং দ্বিপক্ষীয় ব্যবসা এবং চলমান উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্যিক) মো. সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat