×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১০-২১
  • ৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ও হার কমেছে। এ সময়ে নতুন ৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ৩ দশমিক ১৪ শতাংশ। 
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবরেটরিতে গতকাল ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৪ জনই শহরের। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪০৩ জন। এর মধ্যে শহরের ৯৪ হাজার ৩৫৭ ও গ্রামের ৩৫ হাজার ৪৬ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জনই রয়েছে। এতে শহরের ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন। 
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে গতকাল ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে একজন পজিটিভ শনাক্ত হন। বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ২২ নমুনা পরীক্ষায় একটি আক্রান্ত পাওয়া যায়। এপিক হেলথ কেয়ারে ১১ নমুনার ২টিতে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। 
এছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৫০, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবরেটরিতে ৪, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৩, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১০ ও  এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। ছয় ল্যাবে ৭৯ নমুনায় নেগেটিভ রেজাল্ট আসে।  
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি’তে ৬ দশমিক ৬৬ শতাংশ, শেভরনে ৪ দশমিক ৫৪ ও এপিক হেলথ কেয়ারে ১৮ দশমিক ১৮ শতাংশ এবং ইম্পেরিয়াল হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও  এভারকেয়ার হসপিটাল ল্যাবে ০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat