×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১০-২২
  • ৭৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণের জন্য অবিরাম কাজ করে যচ্ছেন।
তিনি বলেন, দেশের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর অকৃত্রিম ভালোবাসা, সেবার মনোভাব ও সহযোগিতার মাধ্যমে তিনি দেশের উন্নয়ন কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী আরো বলেন, তারা সকলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সেবাপূর্ণ কাজের পথ চলার অনুসারী। সেবার মনোভাব নিয়ে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। তবেই এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।
বীর বাহাদুর আজ জেলা শহরের অরুণ সারকারি টাউন হল অডিটোরিয়ামে কারিতাসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কারিতাস চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এর আগে বান্দরবান শহরের রাজার মাঠ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর টাউন হলে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে মঙ্গল প্রদীপ জালিয়ে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশসহ কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat