×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১০-২৪
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু রোববার ব্রিটেন, ফরাসি ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। এ সময়ে তারা ইউক্রেন নিয়ে আলোচনা করেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র
মন্ত্রণালয় আরো বলছে, ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়েন লেকুর্নুর সাথে ইউক্রেন পরিস্থিতি যে আবারো অনিয়ন্ত্রিত তীব্র সংঘাতের দিকে যাচ্ছে তা নিয়ে আলোচনা হয়েছে।
রোববার দিনের শেষে রুশ মন্ত্রণালয় আরো জানিয়েছে, শুইগু তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার ও ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সাথে ফোনে কথা বলেছেন।
এদিকে শুক্রবার শুইগু ব্যতিক্রমীভাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথেও ফোনে কথা বলেছেন। এ সময়ে ইউক্রেন নিয়েই আলোচনা হয়েছে বলে উভয়পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এই দুই মন্ত্রীর এটি ছিল দ্বিতীয় ফোনালাপ। মে মাসে একবার উভয়ের মধ্যে টেলিফোনে কথা হয়েছিল। সে সময়ে অস্টিন অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্যে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat