×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১০-২৮
  • ৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র তান্ডবে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার মেঘনা নদীর তীরবর্তী লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের আয়োজনে এসব ত্রাণের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও সুখনো খাবার। এছাড়া প্রত্যেক পরিবারের মধ্যে নগদ ২ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
সংসদ সদস্য শাওন বলেন, সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণের ফলে ঘূর্ণিঝড়ে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তারপরেও যা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার জনগণের পাশে রয়েছে। তাদের পুর্নবাসনের সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, শহর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ। পরে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat