×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১০-২৮
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্থদের পাঁকা ঘর নির্মাণ করে দেওয়া হবে। ইতোমধ্যে পাঁকা ঘর নির্মাণের জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ১৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেওয়াল, আরসিসি পিলার ও ছাদ দিয়ে এসব ঘর নির্মাণ করা হবে।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত মনপুরা উপজেলার হাজিরহাট ইউনয়িন চরজ্ঞান বেড়িবাঁধ এলাকার বিভিন্ন স্থান সরজেমেিন পরিদর্শন শেষে সাংবাকিদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এই উপজেলায় ঘর-বাড়ি দোকান-পাট ক্ষতি হয়েছে বেশি। ক্ষতিগ্রস্ত স্থাপনার সবই টিনের ঘর। আমাদের মন্ত্রণালয় থেক টিন ও গৃহ বিনির্মাণ মঞ্জুরি বাবদ নগদ টাকা বরাদ্দ দেয়া হবে। এছাড়া মনপুরায় ৪৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার প্যাকেট খাবার দেওয়া হয়েছে। এসব বিতরণ চলছে।
তিনি আরও বলেন, ‘আমরা প্রতিটি দুর্যোগের পর দেখতে পাই আশ্রয় কেন্দ্র প্রয়োজনের তুলনায় কম। যার ফলে অনেক স্থাপনাকে আশ্রয় কেন্দ্রের আওতায় আনতে হয়। আমাদের ৪২৩টি আশ্রয় কন্দ্রে ও সাড়ে ৫শ’ মুজবি কিল্লা নির্মাণ কাজ চলমান আছে। আরও এক হাজার সাইক্লোণ শেল্টার করার জন্য সরকার প্রকল্প গ্রহণ করেছে।
ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার প্রমূখ এসময় উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এক হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করনে প্রতিমন্ত্রী।  প্রতিমন্ত্রী হেলিকপ্টার যোগে সাগরকূলের চরফ্যাশন উপজেলার চর কুকরী মুকরীর ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat