×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১০-২৮
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনকালে তিনি এ আহবান জানান। 
কনস্যুলেট আয়োজিত ‘রেমিট্যান্স-এর গুরুত্ব ঃ বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বৈঠকে সাবেক তথ্য সচিব কামরুননাহার, কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ নিউইয়র্কস্থ সরকারি ও বেসরকারি এক্সচেঞ্জসমূহের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। 
বৈঠকে খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব নীতি ও সরকার গৃহিত পদক্ষেপ সমূহের উল্লেখ করে প্রবাসীদেরকে বৈধ পথে আরো বেশি রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। 
তিনি রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ হাউসগুলোর অবদান উল্লেখ করে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বিদ্যমান অনুকূল পরিবেশে প্রবাসীদের দেশে বিনিয়োগেরও আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব।
বৈঠকে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা ও সুবিধাসমূহ যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের মাঝে প্রচারের মাধ্যমে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ বিষয়ে কমিউনিটিকে সম্পৃক্ত করে প্রচার চালানো, রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে প্রণোদনার হার বৃদ্ধি করা, রেমিট্যান্স মেলার আয়োজন করা, ওয়েজ আর্নারবন্ডের সুবিধা সহজে পাওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat