×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১১-০৪
  • ৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে লো-ভিশন বিভাগের উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার দুপুরে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ওই বিভাগের উদ্বোধন করেন প্রধান অতিথি কমিউিনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। এটি দেশের দ্বিতীয় লো-ভিশন বিভাগ।
গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা.দীপক কুমার নাগ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের লো-ভিশন বিভাগের প্রধান অধ্যাপক ডা.নাজনীন বেগম, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম আনওয়ারুর রউফ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী কেক কেটে লো-ভিশন বিভাগের শুভ সূচনা করেন।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পর গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে লো-ভিশন বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।
এখান থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠি বিনামূল্যে লো-ভিশন চিকিৎসা পেয়ে উপকৃত হবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat