×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-১১-০৫
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অনিয়মের কারণে গত ১২ অক্টোবর স্থগিত হয়ে যাওয়া গাইবান্ধা-৫ উপ-নির্বাচনের ৯৪টি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পুনরায় তদন্ত করতে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইসি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত হচ্ছে, উপ-নির্বাচনে স্থগিত হওয়া ৫২টি কেন্দ্র ছাড়া বাকি ৯৪টি কেন্দ্রের জন্য আমরা কোনো সিদ্ধান্ত দেইনি বা পুরোপুরি পর্যবেক্ষণ করিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটি কমিটি আমাদের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করবে এবং এ বিষয়ে একটি পর্যবেক্ষণ প্রতিবেদন দেবে। 
এজন্য আমরা ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছি। আগের কমিটি এটা করবে এবং সাত দিনের মধ্যে আমাদের একটি প্রতিবেদন দেবে।
পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিইসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat