×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২২-১১-০৮
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে গণমাধ্যম সবচেয়ে বেশি বিকশিত হয়েছে।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময়ে আগের যে কোন সরকারের সময়ের চেয়ে গণমাধ্যম বেশি বিকশিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ক্ষেত্র তৈরি করেছেন।’
ফরহাদ হোসেন আজ রাজধানীর শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমী মিলনায়তনে ‘সুশাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিচল থাকলে যেমন একজন ভাল মানুষ হওয়া যাবে, তেমনি একজন ভাল সাংবাদিকও হওয়া যাবে।
তিনি বলেন, সাংবাদিকতায় ইতিবাচক প্রতিযোগিতা গণমাধ্যমকে যেমন সমৃদ্ধ করে তেমনি গণতন্ত্র ও সুশাসনকেও শক্তিশালী করে। আর পেশা হিসেবে সাংবাদিকতাকেও একটি নীতির ওপর প্রতিষ্ঠিত করতে হয়। আর সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মশালায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা, বাসসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, এডিটর্স গিল্ডের সভাপতি ও একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।
বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর মোমিনুর রশিদ আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালয় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরাম (বিএসআরএফ)’র সভাপতি তপন কুমার বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মাসুদুল হক।
অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহনকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
কর্মশালায় রুলস অব বিজনেস এন্ড এ্যালোকেশন অব বিজনেসের ওপর আলোচনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শফিউল আজিম, তথ্য অধিকার আইন, ২০০৯’র ওপর আলোচনা করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’র ওপর আলোচনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (সিটিটিসি)’র অতিরিক্ত  উপ-কমিশনার মো. নাজমুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat