×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১১-১১
  • ৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৪৩৪ জনের নমুনা পরীক্ষায় নতুন ৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ৪৫ শতাংশ। বুধবার করোনা শনাক্তের হার ছিল ১ দশমিক ৫২ শতাংশ। আজ বেড়ে হয়েছে ১ দশমিক ৯৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৪১ হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১০৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৩ হাজার ৪২৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪১ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪১ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৫ জন। শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ২১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat