×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১১
  • ৯৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘স্মার্ট বাংলাদেশ ২০৪১ : সবার জন্য স্মার্ট সেবা’ শ্লোগানে জেলায় ডিজিটাল সেন্টারের একযুগপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুগপূর্তির আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মির্জা মুরাদ হাসান বেগের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, সহকারী কমিশনার নাহিদুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের (আইসিটি) সহকারী প্রোগ্রামার রতন কুমার রায় প্রমুখ।
সভায় জেলার ৬০ ইউনিয়ন, চার পৌরসভা এবং ছয় উপজেলার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এসময় তারা নিজেদের সাফলতার চিত্র তুলে ধরে বক্তব্য দেন। উদ্যোক্তারা সরকারের ডিজটাল পরিসেবাগুলো খুব সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। শেষে সেখানে ডিজিটাল সেন্টারের ১২ বছর পূর্তির কেক কাটা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat