×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২২-১১-১৩
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ড.নাসের বিন আবদুলাজিজ আল দাউদের এক বৈঠক আজ রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 
হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এ বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও  বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান উপস্থিত ছিলেন। 
বৈঠকে তাঁরা সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, শ্রম আইন, কর্মীদের সার্বিক সুরক্ষা, দায়িত্ব- কর্তব্য ও অধিকার নিয়ে আলোচনা করেন। এছাড়াও বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের ভিসা জটিলতা, সৌদি আরবে গিয়ে কর্মীদের কাজ না পাওয়ার বিষয় এবং সৌদি আরবে অবস্থানরত মহিলা গৃহকর্মীদের সুরক্ষাসহ বিভিন্ন খাতে বাংলাদেশ হতে প্রয়োজনীয় কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্বশীল। তারা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের উন্নয়ন কর্মকান্ডে দক্ষতা ও সফলতার সাথে অবদান রাখছে। এছাড়াও বাংলাদেশী কর্মীদের দক্ষতার মান-উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও তিনি  সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রীকে অবহিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat