×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নরসিংদী জেলার রায়পুরায়  আজ  দুটি যাত্রীবাহী বাস এবং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত  এবং ৯ জন আহত হয়েছেন। ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা  হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাসের ছেলে সানন্দ দাস (৫৫), একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো. রেনু মিয়া (৬৬) এবং একই গ্রামের কালাম মিয়ার ছেলে মো. কামাল মিয়া (৩৫)।
ভৈরব  হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, ভোরে রায়পুরার নীলকুঠি এলাকায় একটি বিআরটিসি  বাসের  চাকা পাঞ্চার হয়ে সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ছিল।  এ সময় ভৈরবমুখী একটি যাত্রিবাহী বাস দাঁড়ানো থাকা বাসটিকে পেছন দিক থেকে জোরে ধাক্কা দেয়। একই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলাগামী মাছভর্তি একটি পিকআপ ভ্যান বাস দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং অপর ১০ জন আহত হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের  ভৈরব স্বাস্থ্য কমপ্লে ক্সে নিয়ে যায়।
এদিকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চৌরাগুধা গ্রামের কামাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ এখনো ভৈরব হাইওয়ে থানায় আছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পস্তুতি  চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat