×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে দেশের বিভিন্নস্থানে আজ থেকে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২।
সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের মধ্যে র‌্যালি, মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ, মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা, বিভিন্ন দপ্তর পরিদর্শন ও পরামর্শ এবং বিভিন্ন স্থানে মহড়া রয়েছে।
ভোলা:  জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র আয়োজনে সকালে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসন্ট্যান্ড সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে অগ্নি নির্বাপনের উপর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিবেক সরকারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স’র উপ- সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক দিদারুল আলম, স্টেশন অফিসার মো. সুমন, সাংস্কৃতিক কর্মী বাধন তালুকদার প্রমুখ।
কুমিল্লা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবদুল মান্নান, পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম। সভাপতিত্ব করেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ সহকারী পরিচালক মো. জাকির হোসেন।
হবিগঞ্জ : সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ক্যাম্পাসে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারি পরিচালক সাকরিয়া হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বক্তব্য দেন। এ উপলক্ষে স্টেশন প্রাঙ্গনে অগ্নি নির্বাপক যন্ত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নড়াইল: দুপুরে নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নড়াইলের উপ-সহকারি পরিচালক মো. মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র আঞ্জুমান আরা, পাসর্পোট অফিসের সহকারি পরিচালক মো. শামীম আহম্মেদ প্রমুখ।
পিরোজপুর: দুপুরে আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, আফতাব উদ্দিন মহাবিদ্যালয়ের উপাধ্যাক্ষ মো. লুৎফর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat