×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২০
  • ৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেষ দল হিসেবে নেইমারের নেতৃত্বে কাতারে এসে পৌঁছেছে হট ফেবারিট ব্রাজিল। দক্ষিণ আমেরিকান জায়ান্টরা ইতালির তুরিন থেকে স্থানীয় সময় রাত ১১টায় এসে দোহায় পৌঁছায়। তুরিনে পাঁচদিনের কন্ডিশনিং ক্যাম্প করে দোহার উদ্দেশ্যে রওয়ান হয় তিতে বাহিনী।
দারুন এক বাছাইপর্ব শেষে আত্মবিশ^াসের তুঙ্গে থেকেই রেকডর্ ষষ্ঠ বিশ^কাপ জয়ের লক্ষ্যে বিশ^কাপ খেলতে এসেছে নেইমাররা।
২০১৮ রাশিয়া বিশ^কাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল ব্রাজিল। আগামী বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ যাত্রা শুরু করবে সেলেসাওরা।
২০ বছর আগে সর্বশেষ বিশ^কাপ জয়ে ব্রাজিলের হয়ে অবদান রেখেছিলেন রোনাল্ডো, রিভালডো, রোনালদিনহোরা। রোববার সন্ধ্যায় আল আরাবি স্টেডিয়ামে ব্রাজিলের প্রথম অনুশীলন করার কথা রয়েছে।
বিশে^র সবচেয়ে দামী খেলোয়াড় পিএসজির নেইমার এনিয়ে তৃতীয় বিশ^কাপ খেলতে যাচ্ছেন। ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতোমধ্যেই লিগ ওয়ানও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এ মৌসুমে ১৯ ম্যচে ১৩ গোল ও ১১টি এ্যাসিস্ট করে ফেলেছেন। টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকা ব্রাজিল ২০২১ সালে মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে সর্বশেষ পরাজিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat