×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-১১-২১
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আজ বলেছেন, ঢাকা প্রত্যাশা করে যে- বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকরা কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে তাদের ‘আচরণবিধি’ মেনে চলবেন।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে নিযুক্ত কূটনীতিকরা তাদের আচরণবিধি সম্পর্কে অবগত রয়েছেন। তারা তা মেনে চলবেন এবং এটাই আমাদের প্রত্যাশা।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর কোন দেশের কলোনী নয়। এটি একটি স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্র।
তিনি আরো বলেন, ‘তাদের এই কথা স্মরণ রাখা উচিৎ।’
এ সময় তিনি অভিযোগ করে বলেন, আমাদের দেশের বিভিন্ন লোকজন বিদেশী কূটনীতিকদের কাছে গিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের সাথে আলোচনা করেন ও তাদের কাছ থেকে পরামর্শ নেন।
একে ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজ অথবা কাল আমাদের এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে।’
গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, এদেশে নিযুক্ত বিদেশী কূটনীতিকরা সীমা অতিক্রম করলে, সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
সাম্প্রতিক দিনগুলোতে ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূত দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার প্রেক্ষিতে মন্ত্রীরা এই মন্তব্য করেন। বিদেশী কূটনীতিকদের ওই মন্তব্যগুলো ভিয়েনা কনভেনশনের আওতায় কূটনৈতিক শিষ্টাচারের সাথে সাংঘর্ষিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat