×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১১-২১
  • ৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস দায়িত্বভার গ্রহণ করেছেন।সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় নব নির্বাচিত পাঁচ সদস্যও দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্বভার গ্রহণের সময় বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.মো: লুৎফর রহমান।
এ সময় লোহাগড়া উপজেলায় নির্বাচিত জেলা পরিষদ সদস্য সৈয়দ শামসুল আলম কচি,সদর উপজেলায় নির্বাচিত জেলা পরিষদ সদস্য খোকন কুমার সাহা,কালিয়া উপজেলায় নির্বাচিত জেলা পরিষদ সদস্য খান শাহীন সাজ্জাদ পলাশ এবং জেলা পরিষদের দুই নারী সদস্য জেসমিন আক্তার ও শাহীনুর আক্তার রুমী, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,বিছালী ইউপি চেয়ারম্যান হিমায়েত হোসাইন ফারুক,চন্ডীবরপুর ইউপি চেয়ারম্যান মো: আজিজুর রহমান, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন,আউড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম পলাশ, ইতনা ইউপি চেয়ারম্যান সিহানুক রহমান, সেখহাটি ইউপি চেয়ারম্যান গোলক বিশ্বাসসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা ও চেয়ারম্যানগণ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat