×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১১-২৩
  • ৬২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইলেকট্রনিক বা অনলাইন পদ্ধতিতে আয়কর রিটার্ন জমার আগ্রহ বাড়ছে করদাতাদের। আজ বুধবার অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ১ লাখের মাইলফলক অতিক্রম করেছে।এই পদ্ধতি সহজ ও করদাতাবান্ধব হওয়ায় করদাতারা এর প্রতি আগ্রহী হচ্ছেন বলে জানিয়েছে রাজস্ব প্রশাসন।
আগামী ৩০ নভেম্বর ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন। তবে করদাতা চাইলে কর অফিসে আবেদন করে রিটার্ন দাখিলের সময় বাড়াতে পারেন।
এদিকে,অনলাইন পদ্ধতিতে ১ লাখ রিটার্ন দাখিলের মাইলফলক স্পর্শ হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কেক কেটে সেটি উদযাপন করেছে। এসময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনবিআরের অনলাইন করসেবায় দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহিদ হাসান বলেন, ‘ই-রিটার্ন থাকার অনেক সুবিধা রয়েছে। এটা দিয়ে রিটার্ন দাখিল করা যাবে, ই-পেমেন্ট করা যাবে, ঘরে বসে সনদ নেয়া যাবে, আয়কর রিটার্নের কপি নেয়া যাবে এবং রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন করার সুযোগ রয়েছে।’ এই পদ্ধতি সহজ ও করদাতাবান্ধব হওয়ায় করদাতারা অনলাইন রিটার্ন দাখিলের প্রতি আগ্রহী হচ্ছেন বলে তিনি জানান।
জাহিদ হাসান বলেন, চলতি অর্থবছরে আজ ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইন পদ্ধতিতে ১ লাখ ৪ হাজার রিটার্ন জমা পড়েছে। ৩০ নভেম্বরে মধ্যে এর সংখ্যা আরও অনেক বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত ২০২১-২২ অর্থবছরে অনলাইন পদ্ধতিতে মোট ৬১ হাজার রিটার্ন জমা পড়ে। এবছরও সময় বাড়িয়ে করদাতারা ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।
যাঁদের মোট সম্পদ ৪০ লাখ টাকার নিচে, কিছু ব্যতিক্রম ছাড়া তাঁরা এক পাতার ফরম পূরণ করে আয়কর রিটার্ন অনলাইনে জমা দিতে পারবেন। ব্যক্তিশ্রেণির করদাতার ক্ষেত্রে পুরুষ করদাতার বার্ষিক আয় ৩ লাখ টাকা, মহিলা অথবা ৬৫ বছরের বেশি পুরুষ করদাতার ক্ষেত্রে সাড়ে ৩ লাখ টাকা, প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে সাড়ে ৪ লাখ টাকা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বার্ষিক আয় ৪ লাখ ৭৫ হাজার টাকা করমুক্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat