×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১২-০৩
  • ৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
আজ শনিবার দুপুর ১২ টায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা নবগঠিত কমিটির সদস্যদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় মোনাজাত করা হয়।
এসময় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শাহেদা তারেক ও সাধারণ সম্পাদক হাছিনা বারী চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক পারুল আক্তার, গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা আক্তার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat