×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১২-০৪
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ রোববার বাহরাইনে  পৌঁছেছেন। ২০২০ সালে দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে ছোট উপসাগরীয় রাজ্যে এটি কোন ইসরায়েলি রাষ্ট্রপ্রধানের প্রথম সফর।
টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ছবিতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললাতিফ আল-জায়ানিকে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে দেখা গেছে। খবর এএফপি’র।
তিনি টুইটারে জানান, রাজা হামাদ বিন ঈসা আল-খলিফা এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামাদ আল-খলিফার সাথে তাঁর দেখা করার পরিকল্পনা রয়েছে।
হারজোগ বলেন, তিনি জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা বিষয়াদির পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার উপায়সমূহ নিয়ে আলোচনা করবেন।
হারজোগ জানান, বাহরাইন সফরের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাবেন।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে আলোচনা শুরুর পর, কয়েক দশকের মধ্যে প্রথম আরব রাষ্ট্র হিসেবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।
এর আগে ইসরায়েল প্রতিবেশী মিশর ও জর্ডানের সঙ্গে শান্তি চুক্তি করে।
হারজোগ রোববার এক টুইটে বলেন, ‘মধ্যপ্রাচ্যকে শক্তিশালী করতে আমি আমাদের অঞ্চলের আরও দেশকে এই অংশীদারিত্বে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।’
ইসরায়েলের তৎকালীন শীর্ষ কূটনীতিক ও বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি দূতাবাস খোলার জন্য বাহরাইন সফর করেন।
এই বছরের ফেব্রুয়ারিতে ইসরাইল বাহরাইনের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে এবং এ সময় নাফতালি বেনেট প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে দেশটি সফর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat