×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১২-০৯
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনের বিদ্যুৎ গ্রীডে আরো হামলা চালানোর অঙ্গীকার করেছেন। ধারাবাহিক এমন হামলার বিরুদ্ধে কঠোর বৈশ্বিক সমালোচনা সত্ত্বেও তিনি এমন প্রতিশ্রুতি ব্যক্ত করলেন। এদিকে এসব হামলায় শীতকালের শুরুতেই দেশটিতে লাখো মানুষ প্রচ- ঠান্ডা ও অন্ধকারের কবলে পড়েছে। খবর এএফপি’র।
অপরদিকে তিনি বেসামরিক অবকাঠামোতে হামলার প্রবণতা শুরুর জন্য ইউক্রেনকে দায়ী করেন। এক্ষেত্রে তিনি রাশিয়ার মূল ভূখন্ড ও  বর্ধিত ক্রিমিয়া উপদ্বীপের মধ্যে স্থাপিত একটি গুরুত্বপূর্ণ  সেতুতে বিস্ফোরণের কথা উল্লেখ করেন। তিনি সম্প্রতি সেতুটি পরিদর্শন করেন।
ক্রেমলিনে সামরিক এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন বলেন, ‘প্রতিবেশি একটি দেশের বিদ্যুৎ অবকাঠামোর ওপর আমাদের হামলার ব্যাপারে অনেক হৈচৈ শুরু হয়েছে। এটি আমাদের যুদ্ধ অভিযানে ছেদ ফেলবে না।’
কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা শীতের শুরুর এই গুরুত্বপূর্ণ সময়ে দেশটির গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো মুখ থুবড়ে পড়েছে। এতে দেশটির দীর্ঘস্থায়ী শীতের প্রাক্কালে তাপমাত্রা অনেক কমে যাওয়ায় দেশটির লাখ লাখ মানুষ ভোগান্তির মুখে পড়েছে। বিদ্যুতের এমন পরিস্থিতিতে পানি ও গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে এবং তারা রুম গরম করার মেশিন পর্যন্ত ব্যবহার করতে পারছে না।
ইউক্রেনের বিদ্যুৎ অপারেটর ইউক্রেনার্গো বৃহস্পতিবার বলেছে, এ সপ্তাহে শুরু করা রাশিয়ার সর্বশেষ দফার হামলা এখনো অব্যাহত রয়েছে। এতে ‘ব্যাপক বিদ্যুৎ ঘাটতির’ ভোগান্তি ভোগ করতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat