×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১২-০৯
  • ৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়াকে ড্র্রোন সরবরাহ এবং মাহসা আমিনির মৃত্যুতে প্রতিবাদী বিক্ষোভ দমনে অভিযান পরিচালনাকে কেন্দ্র করে ইইউ ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তুতি নিচ্ছে।
ইউরোপীয় কূটনীতিকরা শুক্রবার এ কথা জানান।
কূটনীতিকরা বলেছেন, নতুন নিষেধাজ্ঞা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোর ব্যবহার করা ড্রোন তৈরি ও সরবরাহের সাথে জড়িত প্রায় আট ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে আরোপ করা হবে। 
কর্মকর্তারা জানান, বিক্ষোভ দমনের সঙ্গে জড়িত আরও ২০ ব্যক্তি ও একটি সংস্থাকে সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞার কালো তালিকায় যুক্ত করা হবে। সোমবার ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিষেধাজ্ঞাগুলো আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে বলে আশা করা হচ্ছে।
ইইউ ইতোমধ্যে রাশিয়ায় অস্ত্র সরবরাহের জন্য ইরানের বিপ্লবী গাড কোর্ডের প্রধান ও দুটি ড্রোন নির্মাতাসহ আট কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইতোমধ্যে বিক্ষোভকারীদের ওপর রক্তক্ষয়ী দমন-পীড়নের সঙ্গে যুক্ত তেহরানের নৈতিক পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় সম্প্রচারকারী প্রেস টিভির ৪০টিরও বেশি নাম কালো তালিকাভুক্তক করা হয়েছে।
ক্রেমলিনের বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য প্রধান অস্ত্র হিসেবে ইরানি ড্রোন ব্যবহার করেছে। ইইউ মস্কোর যুদ্ধযন্ত্র রোধে ইইউ থেকে রাশিয়া ও ইরানে ড্রোন ইঞ্জিন সরবরাহ বন্ধে একটি পৃথক নিষেধাজ্ঞা প্যাকেজেরও প্রস্তুতি নিচ্ছে।
তেহরান বিক্ষোভের জন্য প্রথম মৃত্যু কার্যকর করার মাধ্যমে আন্তর্জাতিক নিন্দা কুড়ানোর পর মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে অভিযান পরিচালনা সংক্রান্ত নতুন নিষেধাজ্ঞাগুলো আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat