×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১২-১২
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মহান বিজয় দিবস  উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের অনুচ্চারিত অধ্যায়: বীরাঙ্গণা প্রসঙ্গ’ শীর্ষক বিশেষ আলোচনা সভা করেছে ইতিহাস বিভাগ। 
আজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন  বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বীরাঙ্গণা ও মুক্তিযোদ্ধা কানন গোমেজ, মানবিকী অনুষদের ডিন মোহম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া। 
এতে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের সভাপতি মোছা: সানজীদা পারভীন। 
প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, মুক্তিযুদ্ধে নারী নির্যাতন ছিল পরিকল্পিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বীরাঙ্গণাদের অবদান অনস্বীকার্য। তিনি সরকারের কাছে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বীরাঙ্গণাদের খুঁজে বের করে তাদের যথাযথ সম্মান ও সামাজিক মর্যাদা প্রদানের আহবান জানান।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বাংলাদেশ বিনির্মাণে আমাদের মা-বোনদের ত্যাগের ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। দেশকে উচ্চস্থানে নিয়ে যেতে দেশের বীরাঙ্গণা মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে। তিনি আরো বলেন, দেশের কাঠামো শক্তভাবে গড়ে তুলতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস চর্চা করতে হবে।
বিশেষ অতিথি বীরাঙ্গণা ও মুক্তিযোদ্ধা কানন গোমেজ তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা যে পতাকা উড়িয়ে যাচ্ছি, আমরা যদি মরে যাই তোমরা এ পতাকা উড়িয়ে রাখবে।
সভাপতি মোছা: সানজীদা পারভীন বীরাঙ্গণাদের খুঁজে বের করে বাসস্থান ও সামাজিক মর্যাদা প্রদাণের আহবান জানান।
এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবিকী অনুষদের ডিন মোহম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া ও নাট্য ব্যক্তিত্ব রহমত আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat