×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১২-১৯
  • ৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মেলায় সরকারের ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলার স্টল থেকে সরাসরি নাগরিকদের বিভিন্ন ধরনের সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে এ মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলনসহ সরকারের বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসন সুত্র জানায়, এ মেলা থেকে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের আবেদন, সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে অন্তর্ভুক্তির আবেদন, অনলাইনে জিডি করা, ই-মিউটেশন, জন্ম-মৃত্যু নিবন্ধন, কোভিডের টিকা কার্ড সংশোধন, সিটি কর্পোরেশন এর হোল্ডিং ট্যাক্স প্রদান, ট্রেড লাইসেন্স এর আবেদন ও নবায়ন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সকল সেবাসমূহ সরাসরি প্রদানের ব্যবস্থা রয়েছে। মেলায় বিআরটিএ’র স্টল থেকে পাঁচ হাজার ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে।
উদ্বোধনের পর জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাগণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘চট্টগ্রামের যে সকল সরকারী বা বেসরকারি প্রতিষ্ঠান উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে এবং অনলাইন প্লাটফর্মের মাধ্যমে নাগরিক সেবা দিয়ে থাকে, তাদেরকে নিয়ে এই মেলার আয়োজন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ ডিজিটাল হয়েছে। এখন আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশের। এজন্য সরকারের সকল দপ্তরকে সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat