×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১২-১৯
  • ৯৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠি জেলায় আজ সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।সরকার এ বছর ৪২ টাকা কেজি দরে চাল ও ২৮ টাকা কেজি দরে ধান সংগ্রহ করছে।
আজ সোমবার নলছিটি উপজেলার সুগন্ধা অটো রাইস মিলে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতারা নাহিদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভিন, নলছিটি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জব্বার, সুগন্ধা অটো রাইস মিলের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা ও ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান রিপন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হোসেন জানান, জেলায় এ বছর একহাজার ৬৮৯ মেট্রিকটন ধান ও একহাজার ৩৭০ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। সরাসরি মিল থেকে এসব ধান ও চাল কিনে খাদ্য গুদামে রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat