×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১২-২১
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রলীগের নব গঠিত কমিটির শীর্ষ নেতারা।  
আজ বুধবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় বিদায়ী কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, নতুন সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসাইন সাংবাদিকদের বলেন, আমরা প্রত্যাশা করি জাতির পিতার আদর্শে বলিয়ান হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ছাত্র সমাজের যে ভূমিকা তা আগামীতে আরও বাড়বে।  
দেশের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রজন্ম প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের জেনারেশন। তাদের সঙ্গে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকেও স্মার্ট বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরিতে ছাত্রলীগ কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat