×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০১-১১
  • ৯০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বচিত কমিটির নেতৃবৃন্দ।
আজ বুধবার দুপুরে চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াৎ-এর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি ছটকু আহমেদ, মহাসচিব শাহীন সুমন, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সেলিম আজাদ, সাংগঠনিক সচিব শাহীন কবির টুটুল, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মনি, সংস্কৃতি ও ক্রীড়া সচিব আব্দুর রহিম বাবু, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু, কার্যনির্বাহী সদস্য মমতাজুর রহমান আকবর, উপদেষ্টা মনোয়ার হোসেন ডিপজল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat