×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০১-১২
  • ৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের ত্বক থেকে ক্যান্সারাক্রান্ত দুটি কোষ অপসারণ করা হয়েছে। ডাক্তাররা বুধবার ছোট্ট একটি অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে তা অপসারণ করেন। হোয়াইট হাউসের ডাক্তার এ কথা জানান। খবর এএফপির।
প্রেসিডেন্ট জো বাইডেনসহ জিল বাইডেন হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিক্যাল সেন্টারে যান। সেখানেই বুধবার তার এ অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচার শেষে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডাক্তার কেভিন ও’কন্নর। দিন শেষে তিনি হোয়াইট হাউসেও ফিরে আসেন।
ডাক্তাররা জিল বাইডেনের ডান চোখের পাশে একটি ছোট ক্ষত শনাক্ত করে তা ক্যান্সারাক্রান্ত কিনা পরীক্ষা করেন। ক্যান্সার চিহ্নিত হওয়ায় তা অপসারণ করা হয়।
এছাড়া এর আগে জিল বাইডেনের বুকের বাম পাশে ডাক্তাররা এ ধরনের আরেকটি ক্ষত শনাক্ত করেন। এটিও ক্যান্সারে রূপ নেয়ায় ডাক্তাররা একই প্রক্রিয়ায় তা অপসারণ করেন।
উল্লেখ্য, জিল বাইডেন(৭১) যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফার্স্ট লেডি। তার স্বামী জো বাইেেডন(৮০) দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। ধারনা করা হচ্ছে হোয়াইট হাউসের ভেতরে জিল বাইডেনের প্রভাবশালী ভূমিকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat