×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০১-১২
  • ৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকালে কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সামনে ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপটের ডোকোমেন্টারির মাধ্যমে উপস্থাপন করা হয়। সেখানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস তুলে ধরা হয়। পরে এ বিয়ষ নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে আমরা এ উদ্যোগ নিয়েছি। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বঙ্গবন্ধু কলেজের প্রত্যেক বিভাগে পৃথকভাবে আলোচনা সভা হয়েছে। এ আলোচনা সভার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু সম্পর্কে জানান দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে আমরা এটি করেছি। এছাড়া আজ আমরা কুইজ প্রতিযোগিতা করলাম। এটিও করেছি বঙ্গবন্ধুকে নিয়ে। এখনোও শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর অজানা অধ্যায় সম্পর্কে জেনেছে।
শিক্ষার্থী যোবায়ের আলম বলে, এখান থেকে আমরা বঙ্গবন্ধুর অজানা অধ্যায় সম্পর্কে জেনেছি। আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বড় হতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের সোনারবাংলা আমরাই গড়ব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat