×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০১-১৫
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনকে ১৪টি চ্যালেঞ্জার টু ট্যাংক পাঠাবেন বলে অঙ্গীকার করেছেন।
পশ্চিমা বিশে^র কোন দেশ এ প্রথম এ ধরনের ভারী ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করতে যাচ্ছে। এদিকে এ ঘোষণার পর পরই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটি সতর্ক করে বলেছে, এটি কেবল যুদ্ধকেই ‘তীব্রতর’ করবে।
যুক্তরাজ্যের রুশ দূতাবাস থেকে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে এ ধরনের ট্যাংক নিয়ে আসা শত্রুতাকে আরো কাছের করে তোলা এবং যুুদ্ধকে তীব্রতর করা। এরফলে বেসামরিক লোকজনসহ হতাহতের সংখ্যাই কেবল বাড়বে।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে টেলিফোনালাপে সুনাক বলেছেন, এই ট্যাংক সরবরাহ ইউক্রেনকে যুক্তরাজ্যের জোর সমর্থনের উচ্চাকাঙক্ষার স্মারক।
জেলেনস্কি টুইটারে ব্রিটেনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত যুদ্ধক্ষেত্রে কেবল আমাদের শক্তিই বাড়াবে তা নয় অপর পক্ষকেও সঠিক সিগনাল দেবে।
উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর ইউরোপীয় মিত্ররা এ  পর্যন্ত ৩শরও বেশি উন্নত ট্যাংক কিয়েভকে সরবরাহ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat