×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০১-১৫
  • ৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র বাড়িয়েছে।
তিনি আরো বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে এখন ৬ থেকে ৭ হাজার মানুষ প্রত্যক্ষভাবে সরকারি সুবিধা ভোগ করছে। ভবিষ্যতে সামাজিক নিরাপত্তার আওতা সরকার আরো বাড়ানো হবে।
সাধন চন্দ্র মজুমদার আজ সকাল ১১টায় জেলার পোরশা উপজেলার গাঙগুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন,এমন কোন ক্ষেত্র নাই যেখানে বর্তমান সরকারের অনুদান পৌঁছে নাই। উন্নয়ন হয়েছে সব ক্ষেত্রে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকেই দেশের রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।
গরীব অসহায় মানুষের পাশে সরকার সব সময় ছিলো, একখনও আছে, ভবিষতেও থাকবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য এই কম্বল দিয়েছেন।
 এসময় তিনি সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
তিনি আরো বলেন,গরীব মানুষ খাদ্য বান্ধব কর্মসূচিতে বিনামূল্যে চাল পাচ্ছে, ওএমএসে স্বল্পমুল্যে চাল আটা পাচ্ছে।কৃষকও এখন ফসলের নায্য মূল্য পাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছে বলেই কৃষিতে আমরা অনেক উন্নতি করেছি।
মন্ত্রী বলেন, জমিতে সেচ ও সারের ব্যবস্থা করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা উন্নয়নের পক্ষে থাকবে নাকি আগুন সন্ত্রাসের পক্ষে যাবে।
শীতবস্ত্র বিতরণকালে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জ্বল হোসেন ও গাঙগুরিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 এ কর্মসূচির আওতায় জেলার   নিয়ামতপুর-পোরশা- সাপাহার উপজেলার ২০টি ইউনিয়নে ১০ হাজার পিস কম্বল,৫ হাজার পিস চাদর ও ১ হাজার সোয়েটার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat