×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০১-২০
  • ৮১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাদারীপুর জেলায় সরকার নিষিদ্ধ ১৬০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস বিভাগ। শুক্রবার ভোররাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
মাদারীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার জানান, গতবছরের পহেলা নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা ও বিক্রি নিষিদ্ধ করে সরকার। এই নিষেধাজ্ঞাকে অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী জেলা ও বিভিন্ন উপজেলার নদ-নদী থেকে জাটকা ধরে বিক্রি করছে এমন খবরে মঠেরবাজার এলাকায় অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন ও মৎস বিভাগের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন অসাধু ব্যবসায়ীরা। পরে সেখান থেকে ১৬০ কেজি জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত জাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিক্রমে নিয়ে আসা হয় উপজেলা চত্ত্বরে। পরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয়। নিয়মিত এই অভিযান চলবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat