×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০১-২২
  • ৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি :- নড়াইলে মেলার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ ইয়াসিনের লাশ ৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। নিহতের ভাই মো.জাহাঙ্গীর মোল্যা ইয়সিনের মরদেহ দেখে শনাক্ত করেন।
নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (২২ জানুয়ারি) নড়াইল সদর উওজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।ইয়াসিন মোল্যা (২২) নড়াইল সদর উপজেলার ভওয়াখালি এলাকার বিল্লাল মোল্যার ছেলে।
পুলিশ জানায়, রোববার দুপুরে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামের বিলে খেজুর পাতা দিয়ে ঢাকা একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে নড়াইল সদর থানা পুলিশের একটি দল নিখোঁজ ইয়াসিনের লাশ উদ্ধার করেন।
নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এস এম কামরুজ্জান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, প্রাথমিকভাবে এটি হত্যা মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে। এছাড়া আমদের তদন্ত শুরু হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার (১৬ জানুয়ারি) রাতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে মেলায় যাওয়ার কথা বলে বের হয় ইয়াসিন।পরে বিভিন্ন যায়গায় খোঁজ-খবর নিয়েও তার সন্ধান না পেয়ে বুধবার (১৮ জানুয়ারি) সদর থানায় সাধারণ ডায়েরি করেন ইয়াসিন এর বড় বোন শিরিনা খানম।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat