×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০১-২৩
  • ৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনে এ পর্যন্ত রাশিয়ার এক লাখ ৮০ হাজার রুশ সৈন্য নিহত কিংবা আহত হয়েছে।
এদিকে ইউক্রেনের সেনা হতাহতের সংখ্যা এক লাখ এবং বেসামরিক নাগরিক মারা গেছে ৩০ হাজার।
নরওয়ের সেনা প্রধান রোববার এ হিসেব প্রকাশ করেন। খবর এএফপি’র।
রুশ সীমান্তবর্তী দেশ নরওয়ে ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই ন্যাটোর সদস্য।
গত কয়েক মাস ধরে মস্কো ও কিয়েভ তাদের ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য কোন তথ্য প্রকাশ করেনি।
কিন্তু নরওয়ের জেনারেল বলেছেন, ইউক্রেনে সম্ভবত তাদের এক লাখেরও বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। ভয়ানক এই যুদ্ধে দেশটির প্রায় ৩০ হাজার বেসামরিক লোক মারা গেছে।
এদিকে নভেম্বরে যুক্তরাষ্ট্রের আর্মি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছেন, এই যুদ্ধে রাশিয়ার এক লাখেরও বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। সম্ভবত ইউক্রেনের সংখ্যাও একই।
তবে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে নরওয়ের সেনাপ্রধান দেরী না করে ইউক্রেনকে যুদ্ধ ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat