×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০২-০৪
  • ১০১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার সদর উপজেলায় আজ স্বাবলম্বী করার লক্ষ্যে ২১০ জন নারীকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এসব সেলাই মেশিন বিতরণ করেন।
উপকারভোগী ২১০ জন নারী হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার ৮টি ইউনিয়নের বাসিন্দা। সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে তাদেরকে এসব সেলাই মেশিন প্রদান করা হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালিব ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat