×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০২-০৭
  • ৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টায় বদলগাছীর গোবরচাঁপা হাটের পাহাড়পুর-মিঠাপুর রাস্তার তিন মাথার মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রফিকুল ইসলাম বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির গোয়ালভিটা গ্রামের আব্বাস আলীর ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সকাল ৬টায় বদলগাছীর গোবরচাঁপা হাটের পাহাড়পুর রাস্তার তিন মাথা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। এবং তার ব্যবহৃত মটরসাইকেলটি দুমড়েমুচড়ে ক্ষতিগ্রস্ত হয় যাহার লঅইসেন্স নং (নওগাঁ-হ ১৩-৪৭৪৫) । খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে গিয়ে জানাযায়, জয়পুরহাট থেকে আসা নওগাঁ অভিমূখী পাথর বোঝাই অজ্ঞাতনামা ট্রাকের সাথে মথরাপুর থেকে পাহাড়পুর বাড়ী ফেরির পথে নওগাঁ -হ ১৩-৪৭৪৫ নম্বরের মটরসাইকেলটি গোবরচাঁপা ব্রীজ পার হয়ে পাহাড়পুর মিঠাপুর তিনমাথা মোড়ে দূর্ঘটনাটি ঘটে। ঘটনা স্থলেই ট্রাকের চাকার নিচে রফিকুলের মাথা থেতলে যায়।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, নিহতের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat