×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০২-০৯
  • ৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভনদের লেয়েন বুধবার বলেছেন, সিরিয়া ও তুরস্কে এ সপ্তাহের বিধ্বংসী ভূমিকম্পের ঘটনার পর ইইউ দেশ দু’টির জন্য আন্তর্জাতিক সহায়তা জোগাড় করতে মার্চে একটি দাতা সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে। খবর এফপি’র।
ভনদের লেয়েন টুইট বার্তায় লিখেছেন, ‘আমরা এখন একসাথে জীবন বাঁচানোর জন্য ঘড়ির কাঁটার বিপরীতে দৌড়াচ্ছি। আমরা শিগগিরই এক সাথে ত্রাণ সহায়তা প্রদান করবো। এক্ষেত্রে তুরস্ক ও সিরিয়া ইউরোপীয় ইউনিয়নের উপর নির্ভর করতে পারে।’
ইউরোপীয় ইউনিয়ন জানায়, তুরস্ক ও সিরিয়ার জনগণকে সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তহবিল সংগ্রহের জন্য তুরস্ক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সম্মেলনটি আগামী মাসের প্রথম দিকে ব্রাসেলসে অনুষ্ঠিত হবে।
ভনডের লেয়েন এক বিবৃতিতে বলেন, ‘যখন এ ধরনের ট্র্যাজেডি জনগণকে আঘাত করে তখন কাউকে একা রাখা উচিত নয়।’
ব্লকটি জানায়, এ সম্মেলন দুর্যোগে আন্তর্জাতিক সাড়া পাওয়ার লক্ষে এবং ইইউ সদস্য রাষ্ট্র, প্রতিবেশি দেশ, জাতিসংঘ সদস্য এবং আন্তর্জাতিক ঋণদাতাদের জন্য উন্মুক্ত থাকবে।
সোমবার সিরিয়ার সীমান্তের কাছে তুরস্কে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ইউরোপীয় ইউনিয়ন দেশটিতে দ্রুত উদ্ধারকারী দল পাঠায়।
এদিকে সংকট ব্যবস্থাপনা বিষয়ক ব্লকের কমিশনার বলেন, বুধবার দামেস্ক ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat